News Bangla 24 BD | বাড়ি ফিরে পেতে মওদুদের রিট - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

গুলশানের বাড়ি হারানোর পর এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তার চেম্বারের জুনিয়ার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

এহসানুর রহমান বলেন, বিনা নোটিসে রাজউকের চালানো উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদন করা হয়েছে। সেই সঙ্গে গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে ওই বাড়ির নকশায় কোনো ধরনের পরিবর্তন না করা এবং পজেশন ফিরিয়ে দেওয়ার জন্য দুটি অন্তর্বতীকালীন আদেশ চাওয়া হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি রাষ্ট্রকেও এই রিটে বিবাদী করা হয়েছে।

বিএনপি নেতা মওদুদ আহমদ চার দশক ধরে গুলশানের ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। আইনি লড়াইয়ে তিনি হেরে যাওয়ায় বুধবার তার মালপত্র সরিয়ে দিয়ে ওই বাড়ির দখল বুঝে নেয় রাজউক।

এ বিভাগের অন্যান্য সংবাদ