News Bangla 24 BD | নতুন টাকার বিনিময় শুরু অাজ থেকে - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নতুন টাকার বিনিময় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিলসহ অন্যান্য এলাকায় গ্রাহকরা ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাংকিং আওয়ার অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন টাকার বিনিময় চলবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এই কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২২ জুন পর্যন্ত ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে।

তিনি বলেন, ব্যাংকিং আওয়ার অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন টাকার বিনিময় চলবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এই কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২২ জুন পর্যন্ত ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে।

সূত্র মতে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হচ্ছে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখায় নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হচ্ছে; প্রতি প্যাকেটে ২ টাকা থেকে ৫০ টাকা মূল্যমানের নতুন নোট দেওয়া হচ্ছে।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে কেউ ইচ্ছা করলে নোট উত্তোলনের সময় কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন।

যেসব বাণিজ্যিক ব্যাংক ও শাখায় নতুন টাকা পাওয়া যাচ্ছে:

ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কাওরান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা; উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা; জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিন খান এসএমই এন্ড এগ্রিকালচার শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমণ্ডি শাখা।

এ বিভাগের অন্যান্য সংবাদ