News Bangla 24 BD | আদালতের নির্দেশেই মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে : কাদের - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

আদালতের নির্দেশেই মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছে : কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশেই বিএনপি নেতা মওদুদ আহমেদকে বাড়ি ছাড়তে হয়েছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী চেরাগ আলী মার্কেট এলাকায় ঈদ উপলক্ষে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্যান্টনম্যান্টের মইনুল রোডের বাড়িও উচ্চ আদালতের নির্দেশে বেগম খালেদা জিয়াকে ছাড়তে হয়েছে। সেখানেও সরকারের কোনো ভূমিকা ছিল না।

মন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপির অত্যাচারে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী কাপড় ছাড়া খালি গায়ে এলাকা ছেড়েছে। সেটা জনগণ ভুলে যায়নি। সেসময় নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বরাদ্দকৃত গণভবন ও ধানমন্ডিতে শেখ রেহেনার জন্য বরাদ্দকৃত বাড়িটিও কেড়ে নেয়া হয়েছিল।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুরস্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ সড়ক ও জনপথ বিভাগের পদস্থ কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ