News Bangla 24 BD | বস্তিবাসীদের আবাসন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে : অর্থমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

বস্তিবাসীদের আবাসন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে : অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ৫ কোটি ৭০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ব্যয়ে নগরীর বস্তিবাসীদের আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রকল্পে ৫ কোটি মার্কিন ডলার বিশ্বব্যাংকের ঋণ এবং বাকি ৭০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বাংলাদেশ সরকার দেবে।

মুহিত বলেন, দেশের নগরাঞ্চলের বস্তিবাসী এবং অস্থায়ী বাসিন্দাদের আবাসনের ব্যবস্থা করা ও তাদের পুনর্বাসনের উদ্দেথেশ বিশ্বব্যাংক ‘স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পে ৫ কোটি মার্কিন ডলার দেবে। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের গত বছরের ৩০ জুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থমন্ত্রী বলেন, এ প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন এবং সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় ১৯টি কমিউনিটিতে বসবাসরত বস্তিবাসী এবং অস্থায়ী বাসিন্দাদের আবাসন, অন্যান্য অবকাঠামো এবং সেবাসমূহ উন্নয়নে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বস্তিবাসীদের আন্তঃসম্পর্ক বৃদ্ধি ও পরিকল্পনা, জমির নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন এবং সামাজিক ব্যবস্থাপনাসহ অন্যান্য খাতে সহায়তা দেওয়া হবে। ফলে এসব এলাকার বাসিন্দাদের জীবনমানের উন্নয়ন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ