News Bangla 24 BD | জুয়েলার্স সমিতির ধর্মঘট প্রত্যাহার - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

জুয়েলার্স সমিতির ধর্মঘট প্রত্যাহার


বাংলাদেশ জুয়েলার্স সমিতি তাদের অনির্দিষ্ট কালের ধর্মঘট প্রত্যাহার করেছে। স্বর্ণ নীতিমালার বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল রোববার থেকে এ ধর্মঘট হওয়ার কথা ছিল। শনিবার তিনটার দিকে রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জুয়েলার্স সমিতির সহসভাপতি এনামুল হক খান।

জুয়েলার্স সমিতির সহসভাপতি বলেন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, খুব শিগগিরই স্বর্ণ নীতিমালা হবে। একই সঙ্গে নীতিমালা না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের হয়রানি করা হবে না। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ