News Bangla 24 BD | ‘নির্বাচনে অাসা ছাড়া বিএনপির কোন পথ নেই’ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

‘নির্বাচনে অাসা ছাড়া বিএনপির কোন পথ নেই’


নির্বাচনে অংশ গ্রহণ ছাড়া বিএনপির সামনে কোন বিকল্প পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আমরা কোনোভাবেই সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন। নিবন্ধিত সব রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ নিবে।

আজ শনিবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় সামগ্রিক উন্নয়ন ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনায় আরো ১০ বছর সময় দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান মোহাম্মদ নাসিম।

তিরি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ হাওয়া ভবন সৃষ্টি করেনি, জঙ্গিবাদেরও সৃষ্টি করেনি। তাই জনগণের ভালবাসা নিয়ে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকার বিজয় হবে।

২০১৩-১৪ সালে বিএনপি মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়াভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহম্মেদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ