News Bangla 24 BD | আল্লামা শফীর অবস্থার উন্নতি - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন হেফাজতে ইসলামীর আমির আল্লামা আহমেদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার জ্ঞান ফিরেছে; তবে এখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন।

কয়েকদিন ধরে জ্বরে ভুগলেও গত ২৪ ঘণ্টায় জ্বর থেকে সেরে ওঠেন। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে। তবে সামান্য অক্সিজেন দেয়া হচ্ছে তাকে। সার্বিকভাবে তার শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে।

আল্লাহ আহমেদ শফীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের বরাত দিয়ে চিকিৎসা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান আজগর আলী হাসপাতালের কাস্টমার কেয়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব আহম্মেদ।

বুলেটিনে বলা হয়, পাঁচদিন আগে আল্লামা আহমেদ শফীকে চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় আনা হয়।

আল্লামা আহমেদ শফী মূত্রনালির ইনফেকশন, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগের পাশাপাশি তীব্র জ্বরে ভুগছিলেন। এর আগে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ