News Bangla 24 BD | মঙ্গলবার সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

মঙ্গলবার সুইডেন যাচ্ছেন প্রধানমন্ত্রী


সুইডেনে প্রথম সরকারি সফরের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথে লন্ডনে তিনি যাত্রাবিরতি করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিয়ে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে। সফর শেষে যৌথ বিবৃতিও দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে থাকছেন ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। মাঝপথে লন্ডনে নেমে ব্রিটেনের সংসদ সদস্য পদে সদ্য পুনর্নির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুদিনের সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীর সঙ্গে তার দেখা হবে।

প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম সমর্থন দেওয়া ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম সুইডেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ