News Bangla 24 BD | টিউলিপ, রূপা ও রুশনারা আলীর ভুয়সী প্রশংসা সংসদে - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

টিউলিপ, রূপা ও রুশনারা আলীর ভুয়সী প্রশংসা সংসদে


যুক্তরাজ্যের আগাম সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন বৃটিশ নাগরিক টিউলিপ সিদ্দিকী, রূপা হক ও রুশনারা আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাদের ভুয়সী প্রশংসা করা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদে। এছাড়া সংসদে অভিনন্দন প্রস্তাব উত্থাপন করা হয়।

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এমপিরা তাদের প্রশংসা করেন। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অনির্ধারিত এই আলোচনার সূত্রপাত করেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আলোচনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেছেন, তাদের বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল হয়েছে। এখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

তিনি বৃটিশ পার্লামেন্টে বিজয়ী তিন বাঙালি কন্যাকে অভিনন্দন জানিয়ে বলেন, পনের হাজারেরও বেশি ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী বিজয়ী হয়েছেন। টিউলিপের একাগ্রতা, কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার কারণে এটা সম্ভব হয়েছে। এক্ষেত্রে পরিবারের শিক্ষা ও অনুপ্রেরণা কাজ করেছে।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, বৃটিশরা দুইশ বছর আমাদেরকে শাসন করেছে। এখন সেখানে বাঙালিরা নেতৃত্ব দিচ্ছে। টিউলিপ সিদ্দিকী অসাধারণ সাহস ও যোগ্যতা দিয়ে দুই দফা বৃটিশ পার্লামেন্টে বিজয়ী হয়েছেন। তার সঙ্গে আরো দুজন বাঙালি রুশনারা ও রুপা হক বিজয়ী হয়েছেন। এটা আমাদের ও বাঙালি জাতির জন্য গর্বের বিষয়।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, দেশের যুব সমাজের পক্ষ থেকে তিন বাঙালি কন্যা ও ক্রিকেট দলকে অভিনন্দন। টিউলিপ সিদ্দিকীর বিপুল ভোটের ব্যবধানের এই বিজয়, তারুণ্যের বিজয়। বাংলাদেশের জনগণের বিজয়।

তিনি বলেন, আমাদের প্রগতিশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। যারা সারাবিশ্বে নেতৃত্ব দিবে। এ সময় প্রতিমন্ত্রী ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ১৫ জুন সেমিনালে বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, বাংলাদেশের নারীদের উন্নয়ন ও অগ্রগতি শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। তারা দেশে দেশে নেতৃত্ব দিচ্ছে। আমাদের কন্যারা মাথা উচু করে দাঁড়াচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে গত ৮ জুন অনুষ্ঠিত আগাম সাধারণ নির্বাচনে তিন বাঙালি কন্যা বিজয়ী হন। এরমধ্যে রুশনারা আলী তৃতীয় বারের মতো এবং টিউলিপ সিদ্দিকী ও রূপা হক দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ