News Bangla 24 BD | পাহাড় ধসে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

পাহাড় ধসে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতি বৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে এ পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। টানা বর্ষণে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাঙামাটিতে ১৪ জন, বান্দরবানে ছয়জন এবং চট্টগ্রামে চারজন রয়েছেন।

জাগো নিউজের রাঙামাটি প্রতিনিধি জানান, টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে ১৪ জন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর উপজেলার রাঙাবালী, ভেদভেদি, শিমুলতলী ও মানিকতলী এলাকায় পাহাড়ধসে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জনের মরদেহ রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে।

এছাড়া রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসের ঘটনায় কর্মকর্তাসহ কয়েকজন সেনাসদস্যের হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মানিকছড়ির একটি রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি সরানোর কাজ করছিলেন সেনাবাহিনীর একটি দল। এ সময় হঠাৎ করে সেনবাহিনী সদস্যদের উপর আবার পাহাড় ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ