News Bangla 24 BD | দেশে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি শূন্য পদ রয়েছে - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

দেশে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি শূন্য পদ রয়েছে


বর্তমানে দেশে ৩ লাখ ২৮ হাজার ৩১১টি শূন্য পদ রয়েছে। এসব শূন্য পদে লোক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ এম এ আউয়ালের লিখিত প্রশ্নের জবাবে জনপ্রসাশনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব তথ্য জানান।

জনপ্রশাসন মন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যার মধ্যে প্রথম-নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৮১৯টি।

মন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী গ্রেড-১-এ ৩৩৫ জন, গ্রেড-২-এ ২ হাজার ৩২৪, গ্রেড-৩-এ ৪ হাজার ৬৭৭, গ্রেড-৪-এ ৮ হাজার ১৩৪, গ্রেড-৫-এ ১৫ হাজার ৭৯৪, গ্রেড-৬-এ ৩৩ হাজার ৪১১, গ্রেড-৭-এ ৫ হাজার ৪৯৪, গ্রেড-৮-এ ৪ হাজার ৬৭৩ এবং গ্রেড-৯-এ রয়েছে ৭৩ হাজার ৮৭৬ জন। ফিক্সড বেতনে ১০১ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া জনপ্রশাসনে বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া মোট কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন।

চট্টগ্রাম-৩ আসনের সাংসদ মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল বলেন, শূন্য পদ পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি অফিস সমূহে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং এর অধীনে সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে অষ্টম, নবম, ও ১০-১২ গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) শূন্যপদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩-২০ গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়ে বিভাগ, দপ্তর সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ, দপ্তর সংস্থার জনবল নিয়োগ করে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ