News Bangla 24 BD | পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৫ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

চট্টগ্রামের তিন জেলায় ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে এ পর্যন্ত ১৪৫ জনের মৃত্যুর খব পাওয়া গেছে।  নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত রবিবার থেকেই ভারী বৃষ্টির শুরু হয়। সোমবার রাত থেকে এই তিন জেলার বিভিন্ন পাহাড়ে ধস নামে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই মঙ্গলবার ভোর থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন।
বুধবার নতুন করে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে। রাঙামাটিতে সেনা সদস্যসহ ১০০ জন, চট্টগ্রামে ২৯ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে দুইজন এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে গাছ চাপা, দেয়াল চাপা ও পানিতে ভেসে আরো সাতজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই বুধবার থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ