খাট ভাঙা, এখন ফ্লোরে ঘুমাই: মওদুদ
জোর করে, গায়ের জোরে বেআইনিভাবে একেবারে চর দখলের মতো তাঁর বাড়ি (গুলশানের বাড়ি) দখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। খাট না থাকায় এখন তিনি ফ্লোরে ঘুমান বলেও জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ এসব কথা বলেন।
আইনজীবী মওদুদ আহমদ বলেন, ‘বাড়ি দখল বড় নয়, কিন্তু যে আমার সারা জীবনের সংগ্রহ…এই যেভাবে তারা করেছেন, অনেক কিছু হারিয়ে গেছে। আমার এক হাজার বছর পুরোনো একটি মাটির বাটি (ইজিপশান) খুঁজে পাচ্ছি না। সেই ধরনের অনেক ব্যক্তিগত যে সংগ্রহ, ছোটখাটো সুভ্যিনর যেগুলো মানুষ স্মরণ করে। তারপর আমার দুই পুত্রসন্তান তারা এই পৃথিবীতে নেই। কিন্তু তাদের অনেক স্মৃতি এই বাড়ির সঙ্গে, সেগুলো ধ্বংস করার, নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে? বিরোধী দল করি বলেই আজকে এ অবস্থায় এই মামলা সাত বছর বিলম্ব হয়েছে। সাত মাস বিলম্ব হলেও বলে বার্ড। এখানে সাত বছর পর করলেন দলিলগুলো এনে, আর এখন ৩৪ বছর পরে বলছেন যে এই বাড়ির মালিক সরকার। অধস্তন আদালতে বললেন না, হাইকোর্টে বললেন না। হাইকোর্টের রায় তো আমার ভাইয়ের পক্ষে গিয়েছে, সেগুলো বলবেন না।’
বিএনপি নেতা মওদুদ আহমদ আরও বলেন, ‘কিন্তু আজকে বলেন সরকারের বাড়ি—যেটি সুপ্রিম কোর্ট এই রায়ের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন। আমাদের মুশকিল হলো আমরা কেউ রায় না পড়ে রায়ের ওপর মন্তব্য করি। যতজন আজকে আওয়ামী লীগের নেতারা যাঁরাই বক্তব্য রেখেছেন, আমি একেবারে শিউর, তারা রায়টা একেবারে পড়েন নাই। রায়টা পড়লে তাঁরা দেখতে পারতেন এ ধরনের কোনো নির্দেশনা নাই। এই রায়তে বলেন নাই যে আমাকে বেরিয়ে যেতে হবে। রায়ে সরকার বা কাউকে অথোরাইজ করে নাই অত দিনের মধ্যে দখল নেওয়ার জন্য, আপনি উনাকে (মওদুদ) বের করে দিন। এটা একটা সত্যিকার অর্থে মানবাধিকারের লঙ্ঘন। জোর করে গায়ের জোরে বেআইনিভাবে অন্যায়ভাবে একেবারে চর দখলের মতো আমার বাড়িটা তারা দখল করেছে।’
বর্তমানে কোথায় থাকছেন এমন প্রশ্নে মওদুদ আহমদ বলেন, ‘আমাদের একটা ফ্ল্যাট আছে। খাটটাট সবকিছু ভেঙে ফেলেছে ওরা। সেগুলো আজকে থেকে শংকর বলে আমার পুরোনো একজন কাঠের মিস্ত্রি আছে, সে আজকে কাজ শুরু করেছে, সেগুলো জোড়া লাগবে। এখন মাটিতে, ফ্লোরের মধ্যে শুই। কিন্তু খাটটাট তৈরি হলে আশা করি খাটের মধ্যে শোয়ার একটু সুযোগ পাব।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 