ঈদে জঙ্গি হামলার হুমকি বা আশঙ্কা নেই: আইজিপি
এবারের ঈদকে সামনে রেখে কোনো ধরনের জঙ্গি হামলার হুমকি বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি জানান, এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। শুক্রবার রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘ইতোমধ্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল আছে। ঈদ উপলক্ষে পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ নিরাপত্তা আরও নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ যাতে শান্তিতে ঈদ উদযাপন করতে পারে সেজন্যই এ ব্যবস্থা।’
অপর প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘বনানীর নিখোঁজ তিন তরুণ কোথায় আছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরই তাদের অবস্থান জানা যাবে। তবে তারা যে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে।’
এ সময় অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 