কথা কম বলেন : সংসদে অর্থমন্ত্রীকে সেলিম
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এমপি শেখ ফজলুল করিম সেলিম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার কিছু কথাবার্তা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। আপনি অর্থমন্ত্রী, আপনার কাজ বাজেট পেশ করা। সংসদের প্রতিনিধিরা ঠিক করবেন জনগণের কল্যাণে কোনটা থাকবে, থাকবে না। একগুয়েমি সিস্টেম বন্ধ করেন, কথা কম বলেন।’
সোমবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন ভালো কথা। কিন্তু জনগণের কষ্ট আওয়ামী লীগ মেনে নিতে পারে না। আবগারি শুল্ক প্রত্যাহার করেন।
অর্থমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তির উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনি বললেন, এক লাখ টাকা যার আছে সে সম্পদশালী। চার হাজার কোটি টাকা কোনো টাকা না, আর এক লাখ টাকা, টাকা হয়ে গেল।
সেলিম বলেন, আইএমএফ বিশ্বব্যাংকের কথা শুনে… কমিয়ে দিলেন। বিশ্বব্যাংক পদ্মা সেতুর টাকা ঘুরিয়ে নিয়ে গেল। ভ্যাটের আওতা বাড়ান। সব প্রতিষ্ঠানকে ইসিআর মেশিন দেন। যাতে ভ্যাট দিতে বাধ্য থাকেন। ঢালাওভাবে ভ্যাট বিশ্বে কোথাও নেই। প্যাকজে ছিল… এটা আপনি করবেন না।’

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 