News Bangla 24 BD | ৬ বছরে দেশে বিদেশি পর্যটক এসেছে ৩১ লাখ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

৬ বছরে দেশে বিদেশি পর্যটক এসেছে ৩১ লাখ


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, ২০১০-২০১৫ পর্যন্ত ছয় বছরে বাংলাদেশে ৩১ লাখ ২২ হাজার ৭৫৬ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সোমবার সংসদে সরকারি দলের সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে সবচেয়ে কমসংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেন। ওই বছর ২ লাখ ৭৭ হাজার ৫৯৬ জন বাংলাদেশ ভ্রমণ করেছেন। আর ২০১৫ সালে সবচেয়ে বেশি ৬ লাখ ৪৩ হাজার ৯৪ জন বিদেশি পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেন।

সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সারা দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আট হাজার ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার সংখ্যানুপাতে প্রতি জেলা/উপজেলাতে বহুতল ভবন নির্মাণ করা হবে।

উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য একটি ঘৃণাস্তম্ভ তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে।

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানান, সারা দেশে বর্তমানে ৬ হাজার ৭৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও নবায়ন করেছে ৪ হাজার ৯৯০টি এবং ছাড়পত্রবিহীন ইটভাটার সংখ্যা ১ হাজার ৭৫০টি।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান জানান, বর্তমানে সারা দেশে ৬০৬৮.৪৭ একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকারের বিগত ও চলতি মেয়াদে ১৮ হাজার ২৭টি ভূমিহীন পরিবারের অনুকূলে ৯৯৯৩১.৬২ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ