News Bangla 24 BD | গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬


গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৫ জন আহত হয়।

এতে ঘটনাস্থলই বিআরটিসির চালক মো. আবুল হোসেন শিকদার (৫০) মাদারীপুরের কালকিনি উপজেলার শশীকর গ্রামের মৃত. উদয় রায়ের ছেলে মনোজ কুমার রায় (৪৫) মারা যান। পরে রাজৈর হাসপাতালে নেয়ার পর বরগুনার আমতলীর জব্বার মিয়ার ছেলে কাওছার (১২) ও ভোলা জেলার আবদুল মান্নানের মেয়ে মুন্নি আক্তার (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আহতদের মধ্যে আজিজ হাওলাদার (৬০) ও কামাল (১৭) মারা যান।

মুকসুদপুর উপজেলার জলিরপাড় ফাড়িঁর ইনচার্জ শাহ জামাল জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়। বাস দুটি দুমড়েমুচড়ে যায়।

আহতদের রাজৈর, বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ