News Bangla 24 BD | বিশ্ব শরণার্থী দিবস আজ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

আজ ২০ জুন। বিশ্ব শরণার্থী দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে নথিভুক্ত উদ্বাস্তু রয়েছেন প্রায় ৫ কোটি মানুষ, যারা বাধ্য হয়েছেন নিজেদের দেশ ছেড়ে যেতে, আর প্রায় আড়াই কোটি মানুষ নিজেদের দেশের ভিতরেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত এ সংখ্যা ছাড়িয়েছে।

জাতীয় অর্থনীতির তুলনায় শরনার্থীর দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।

এদিকে থেকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে উদ্বাস্তুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সংস্থাটি প্রতি মাসেই আর্থ-সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে তাদের গবেষণালব্ধ মতামত প্রকাশ করে থাকে।

এ সংস্থাটি জানায়, জলবায়ু পরিরর্তনের মতো বৈশ্বিক কারণে যে উদ্বাস্তু তৈরি হচ্ছে, বর্তমান আইনি কাঠামো তাদের সুরক্ষার জন্য যথেষ্ঠ নয়। জলবায়ু উদ্বাস্তুদের অন্য উদ্বাস্তুদের থেকে পৃথক করার পদ্ধতি নির্ধারণের তাগিদ দিয়েছে সংস্থাটি।

এ ছাড়া তাদের ‘সর্বজনীন প্রাকৃতিক ব্যক্তি’ হিসেবে ঘোষণা দেয়ারও প্রস্তাব করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ