News Bangla 24 BD | মোবাইল ফোনের কলরেট কমানো যেতে পারে : তারানা হালিম - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

মোবাইল ফোনের কলরেট কমানো যেতে পারে : তারানা হালিম


ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মোবাইলে ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়। বর্তমানে সর্বনিম্ন ২৫ পয়সা হতে সর্বোচ্চ দুই টাকা কলরেট নির্ধারণ করা আছে। প্রয়োজনে কলরেট কমানো যেতে পারে।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সংক্রান্ত প্রশ্নটি সংসদে উত্থাপন করেন সরকারি দলের সদস্য দিলারা বেগম।

তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক মার্কেটে মোবাইল কোম্পানিগুলো নির্ধারিত এই কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। পাশ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি যথেষ্ট কম। বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা সাত কোটি ৭৭ হাজার ৯৬৯ জন।

ন্যাপের আমিনা আহমেদের অপর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জনগণের নিকট ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স দেয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন লিমিটেড।

সর্বোচ্চ রাজস্ব দিয়েছে গ্রামীণফোন
চলতি অর্থবছরে (২০১৬-১৭) মোবাইল ফোন কোস্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন সর্বোচ্চ রাজস্ব দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। সরকারি দলের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের পহেলা জুলাই থেকে ১০ জুন পর্যন্ত সময়ে মোট ৮৫৫ কোটি এক লাখ রাজস্ব আদায় হয়েছে। এরমধ্যে গ্রামীণফোন সর্বোচ্চ ৪৩০ কোটি ৯৯ লাখ টাকা রাজস্ব দিয়েছে। গত অর্থবছরে (২০১৫-২০১৬) প্রতিষ্ঠানটি রাজস্ব দিয়েছিল ৫২৮ কোটি ৮৪ লাখ টাকা।

একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে রবি আজিয়াটা লিমিটেড ২২১ কোটি ৭০ লাখ টাকা, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ১৬১ কোটি ৩৬ লাখ টাকা, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১৪ কোটি ৮৬ লাখ টাকা, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড ১১ কোটি ৪ লাখ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ১৫ কোটি ৬ লাখ টাকা রাজস্ব দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ