News Bangla 24 BD | সুইডেন ও ওমানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

সুইডেন ও ওমানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ


কূটনীতিক মো. নাজমুল ইসলামকে সুইডেনে এবং ওমানে মো. গোলাম সারওয়ারকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

১৫ তম বিসিএস এর মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করা মো. নাজমুল ইসলাম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন, জিএস অ্যান্ড আইসিটি) হিসেবে কর্মরত আছেন।

জেদ্দা ও বেইজিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন ছাড়া্ও তিনি লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক নাজমুল পেশাগত জীবনে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এদিকে ওমানে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার ১৯৯১ সালে ১০ম বিসিএসের মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দেন। বর্তমানে সুইডেনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন তিনি।

কূটনৈতিক ক্যারিয়ারে তিনিও জেদ্দায় কনসাল জেনারেল এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও কাঠমান্ডু, কুয়ালালামপুর, ইয়াংগুনেও বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর গোলাম সারওয়ার পেশাগত দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ