News Bangla 24 BD | মওদুদের বাড়িকে নিজের বলে দাবি সোলায়মানের - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

মওদুদের বাড়িকে নিজের বলে দাবি সোলায়মানের


বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের কাছ থেকে রাজউকের উদ্ধার করা বাড়িটি নিজের বলে দাবি জানিয়েছেন করিম ফ্রাঞ্জ সোলায়মান।

বাড়িটি নিজের ভোগদখলে পাওয়ার জন্য সরকার ও রাজউকের কাছে আবেদন জানান তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে লিগ্যাসি লিগ্যাল করপোরেট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে করিম ফ্রাঞ্জ সোলায়মান বলেন, ‘আমি অস্ট্রিয়ার নাগরিক। আমার মা ইঙ্গে মারিয়া ফ্ল্যাটজ ছিলেন একজন অস্ট্রিয়ার নাগরিক এবং আমার বাবা মোহাম্মদ এহসান ছিলেন তৎকালিক পূর্ব পাকিস্তানের নাগরিক। সেই সূত্রে আমার মা এই দেশে বসবাস করতেন। আমার মা ১৯৬৫ সালের সেপ্টেম্বরের ১৪ তারিখ প্রাক্তন ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) বর্তমানে রাজউক হতে গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ে এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক সম্পত্তি একটি লিজ দলিল নং-৯১১১ মূলে মালিকানা প্রাপ্ত হন। সেখানে রাউজকের যথাযত অনুমতি সাপেক্ষে তিনি একটি বাড়ি নির্মাণ করেন।’

তিনি বলেন, ‘পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার কর্তৃক অ্যাবান্ডন্ড প্রোপার্টি অডার, ১৯৭২ এর মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীকালে আমরা মা বিভিন্ন সময় নিজে এবং বিভিন্ন অস্ট্রিয়ান রাষ্ট্রদূতগণের মাধ্যমে উক্ত সম্পত্তি ফেরত পাবার জন্য বাংলাদেশ সরকারের নিকট পুনরুদ্ধারের আবেদন করেন। এর ফলশ্রুতিতে ১৯৮০ সালে উক্ত সম্পত্তি আমার মাকে ফিরিয়ে দেওয়া হয়। অতঃপর আমার মা ১৯৮৫ সালের ৩০ মার্চ আমার বাবা এহসান এবং আমাকে একমাত্র উত্তরাধিকারী রেখে ইন্তেকাল করেন। পরবর্তীকালে আমার বাবা মোহাম্মদ এহসান আমার মায়ের সমস্ত সম্পত্তিতে তার একচ্ছত্র অধিকার পরিত্যাগ করেন। যার ফলশ্রুতিতে সকল অবিশষ্টাংশ সম্পত্তিতে একচ্ছত্র মালিকানা অর্জন করি।’

সম্প্রতি বাড়িটি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় উল্লেখ করে তিনি বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কর্তৃক আলোচ্য সম্পত্তিতে আমার মায়ের মালিকানা সুনির্দিষ্টভাবে স্বীকৃত হয়েছে। যার ফলশ্রুতিতে রাউজক উক্ত সম্পত্তি হতে ব্যারিস্টার মওদুদ আহমদকে উচ্ছেদ করে। তাই আমি একজন বিদেশি নাগরিক হিসেবে আশা করব যে, রাউজক যত দ্রুত সম্ভব আমার নাম নামজারি পূর্বক উক্ত জমিতে আমার দখল নিশ্চিত করবে।’

এ সময় সংবাদ সম্মেলনে করিম ফ্রাঞ্জ সোলায়মানের আইনানুগ অ্যাটর্নি জেনিফার আশরাফ বলেন, ‘এত দিন নিরাপত্তাসহ আরো বেশ কিছু কারণে করিম তার সম্পত্তির ভোগদখল নিতে আসতে পারেনি। এখন তিনি এসেছেন এই সম্পত্তির মালিকানা বুঝে নিতে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে সম্পত্তির দখল দিতে কোনো বাধা নেই।’

এ সময় আয়োজক সংগঠনের বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ