News Bangla 24 BD | বড়ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে-সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

বড়ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে-সেতুমন্ত্রী


কালিয়াকৈর প্রতিনিধি : বড়ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের সংস্কার ও ৪ লেনের উন্নীতকরণের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করার জন্য আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে কোন দুর্যোগ না থাকলে আমি আশা করি ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে পারব। জনদুর্ভোগটা সহনীয় মাত্রায় রাখা যাবে। সে ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।
যানজট নিরসনে সবার সহযোগীতার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যাত্রা পথ নিরাপদ করতে পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন। সবাইকে নিয়ে সমন্বিতভাবে যানজট নিরসন ও জনগণের যাত্রা পথ স্বস্তিদায়ক করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, যানজট মোকাবেলায় ঈদের আগে ও পরে তিন দিন ভারী যানবাহন মহাসড়কে চলাচল নিষেধ করা হয়েছে। বিষয়টি দেখার জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, বিএনপি আমলে আমাদের একুশ হাজার নেতাকর্মীর রক্তের দাগ বেগম খালেদা জিয়া ও তার নেতাদের হাতে আছে, সেই দাগ এখনো শুকাইনি। কে গুপ্ত হত্যা বাংলাদেশে শুরু করেছে ? আমাদের অনেক নেতা কর্মীর পরিবার এখনো তাদের খোঁজে বেড়ায়। খুঁজে পায়না। রক্তে রক্তে বাংলাদেশ .. খুনে খুনে খুনের দড়িয়া হয়েগিয়েছিল তাদের মুখে খুন গুমের কথা মানায় না। তাদের মুখে এটা হাস্যকর বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এসময় মন্ত্রী নবীনগর-চন্দ্রা মহাসড়কে সংস্কার কাজে গাফলতির অভিযোগ এনে গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজা ও মানিকগঞ্জের সওজ এর নির্বাহী প্রকৌশলী মহিবুল হককে কারণ দর্শানোর নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ঢাকা রেঞ্জের ডিআইজি আতিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সড়ক ও জনপথের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ