News Bangla 24 BD | 'ঈদ' বানান পরিবর্তন নিয়ে ফেইসবুকে সমালোচনার ঝড় - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

‘ঈদ’ বানান পরিবর্তন নিয়ে ফেইসবুকে সমালোচনার ঝড়


বাংলাদেশের মুসলিম ধর্মালম্বীদের কাছে শত শত বছরের একটি ঐতিহ্যবাহী শব্দ ‘ঈদ’। কিন্তু এই শব্দটি পরিবর্তনের প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। আর এটা নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় বইছে। দেশবাসী এটাকে ভালো চোখে দেখছেন না। এজন্য সমালোচকদের কেউ কেউ এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তাক্ষেপও কামনা করেছেন।

এ প্রসঙ্গে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরকার ভাষা সৈনিক শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, শোনেন রে ভাই বাংলা একাডেমী। আমার এই বয়সে এসে নতুন করে বানান মুখস্থ করবার মগজের সেই অংশ নষ্ট হয়ে গেছে। সুতরাং বাকী জীবন আমি ‘ঈদ’ শব্দটি ঈদ বানানেই লিখবো। কখনই ‘ইদ’ লিখবো না। সারা জীবন যেমন ‘সেহরী’ বলেছি তাই বলবো। ‘সাহরি’ নয় হুম।

এরপর সেই স্ট্যাটাসে ‘ঈদ’ সমর্থনে অনেকেই কমেন্ট করেছেন। এদের মধ্যে জেমস বিজয় নামে এক ব্লাগার লিখেছেন, বুবু, এতোদিন বাংলা একাডেমী কি জানতো না ঈদ বিদেশী শব্দ, হঠাৎ করে ২০১৭ সালে এসে মনে হলো কেন? ঈদ কে ইদ করায় কেমন জানি ন্যাংটা ন্যাংটা লাগছে।

রিফাত জামিল ইউসুফজাই নামের আরেকজন ‘ঈদ’কে সমর্থন দিয়ে বাংলা একাডেমিকে পরামর্শ দিয়ে লিখেছেন, অনেক ভাষাতেই বানানরীতি সহজ করা হয়/হয়েছে। বাংলায় সহজ বানান আরও সহজ করার চাইতে বরং জটিল যুক্তাক্ষরগুলি ভেঙ্গে সহজ করা দরকার।

সাহিত্য সমালোচক, কবি ও ভাষাতাত্ত্বিক সাখাওয়াত টিপু তার ফেইসবুকে ‘ঈদ’ শব্দটি নিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। বাংলা একাডেমি ঈদকে “ইদ” লিখেছে। বাংলা বানানে খবরদারির শেষ কোথায়? ভাষাবিকৃতি নিন্দাজনক কাজ।

পরের স্ট্যাটাসে প্রশ্ন রেখে তিনি লেখেন, ‘ঈদ’ বানান এভাবে ‘ইদ’ বললে ‘ইঁদুর ইঁদুর’ কালচার মনে হয়। আরবি ‘ঈদ’ মানে ‘আনন্দ’। কিন্তু ‘ইদ’ মানে কি আনন্দ?

পরে সাখাওয়াত টিপু আরও লেখেন, এক ভাষা থেকে অন্য ভাষার শব্দ তার ভাব ও ধ্বনিগতভাবে শব্দ আত্মীয়করণ করে। গায়ের জোরে শব্দ বিকৃতকরণ ভাষার ফ্যাসিবাদ। এটা বল প্রয়োগের সংস্কৃতি! ‘ইদ’ নয়, লিখুন ‘ঈদ’। ‘ইদ’ শব্দ ভুল!

সাংবাদিক আরাফাত সিদ্দিকী তার স্ট্যাটাসে লেখেন, ‘অভিধানে ঈদ বানান পরিবর্তন করে ‘ইদ’ করা হয়েছে। এনিয়ে ফেইসবুকে চরম প্রতিক্রিয়া চলছে। যা মনে হচ্ছে, তাতে এবার ইদ অনেকে বয়কট করতে পারে! এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। ’

ফেইসবুকে চোখ ফেললে এমন অসংখ্য স্ট্যাটাস চোখে পড়ছে। যারা ‘ঈদ’ শব্দটি ইদ না লেখার পক্ষে সরব হয়েছেন। এই তালিকায় রয়েছেন শিক্ষক, লেখক, সাংবাদিক ও শিক্ষার্থীসহ প্রায় সব শ্রেণির মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ