News Bangla 24 BD | ঈদুল ফিতর : চাঁদ দেখা কমিটির বৈঠক ২৫ জুন - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

ঈদুল ফিতর : চাঁদ দেখা কমিটির বৈঠক ২৫ জুন


ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী ২৫ জুন সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।সারাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করবে।

এক মাস রোজার পর ওইদিন চাঁদ দেখা গেলে ২৬ জুন ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে। এবার রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ২৫ থেকে ২৭ জুন। ঈদ পিছিয়ে গেলে ছুটিও একদিন বাড়বে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুন রবিবার সন্ধ্যা সোয়া ৭ টায় ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ওই সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশের আকাশে কোথাও ওইদিন শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সে জানাতে অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ