News Bangla 24 BD | জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধাঞ্জলি জাতির পিতার প্রতিকৃতির বেদীতে রাখেন। তিনি এ সময়  স্বাধীন বাংলাদেশের স্থপতি এই মহান নেতার সম্মানে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর দলের সিনিয়র সহকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরেকটি শ্রদ্ধাঞ্জলি জাতির পিতার প্রতিকৃতির বেদীতে অর্পণ করেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বাসস।
এ বিভাগের অন্যান্য সংবাদ