‘ঈদ জামাতে জায়নামাজ ছাড়া পানির বোতলও নয়’
ঈদের জামাতে জায়নামাজ ছাড়া অন্য কোনোকিছু সঙ্গে না আনার পরামর্শ দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। শুক্রবার বিকেলে জাতীয় ঈদগাহে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বেনজীর আহমেদ বলেন, জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হবে না। জননিরাপত্তার স্বার্থে এমনকি পানির বোতলও নয়।
তিনি বলেন, আমরা এবার রমজানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আল্লাহ’র রহমতে বড় কোনো সমস্যা হয়নি। ইনশাল্লাহ আগামী ২/৩ রোজাতেও আশানুরুপ নিরাপত্তা বলবৎ থাকবে। এবার অন্যবারের তুলনায় রাস্তায় ভোগান্তি কম লক্ষ্য করা গেছে। জনভোগান্তি কমাতে র্যাব-পুলিশসহ অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বেনজীর বলেন, আমরা র্যাবের কমান্ডিং ও অপারেশন উইং নিয়ে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছি। কিছু কিছু বিষয়ে আমাদের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।
মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিসহ অনেক মন্ত্রী ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা আসবেন। সব মুসল্লির নিরাপত্তার জন্য জায়নামাজ ব্যতীত অন্যকিছু আনাকে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া ঈদগাহের নিকটবর্তী গাড়ি পার্কিং করতে দেয়া হবে না। যারা নামাজ পড়তে জাতীয় ঈদগাহে আসবেন তারা যেন দূরে গাড়ি পার্কিং করে আসেন।
নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে এবং তা কি সন্তোষজনক কিনা জানতে চাইলে এমন প্রশ্নের জবাবে র্যাবের ডিজি বলেন, আমরা ঢাকার পাশাপাশি দেশের অন্য বড় ঈদগাহে র্যাবের ক্যাম্প স্থাপন করবো। র্যাবের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও রয়েছে। এবার শোলাকিয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
র্যাবের মহাপরিচালক বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। গত বছরের ১ জুলাই থেকে এ পর্যন্ত র্যাবের সঙ্গে গোলাগুলিতে মারা গেছে ৮ জঙ্গি। গ্রেফতার হয়েছে ১৬০ জঙ্গি। এছাড়া র্যাবের বিভিন্ন অভিযানে জঙ্গি অর্থায়নের নগদ ৬৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। অপারেশন, দাওয়াতি, মিডিয়া, ওলামা শাখাসহ প্রায় ক্ষেত্রেই জঙ্গি নেটওয়ার্ক ভেঙে পড়েছে। তবে এজন্য আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 