নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীরা সন্তুষ্ট: রেলমন্ত্রী
নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীরা সন্তুষ্ট বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শুক্রবার দুপুরে কমলাপুরে ঘরমুখো রেলযাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের একথা বলেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, “সব ট্রেন সঠিক সময়ে যাত্রা করেছে। বিভিন্ন রুটের ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, সঠিক সময়ে ট্রেনে যেতে পারছেন। এজন্য (তারা) সন্তোষ প্রকাশ করেছেন।”
শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে একটি বাদে সবগুলো (২৭টি) ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, যান্ত্রিক ক্রটির জন্য রংপুর এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়েছে।
রেলমন্ত্রী বলেন, রেল কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করায় নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। ঝুঁকি নিয়ে রেলের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে রেলমন্ত্রী বলেন, “আইনে নাই, এরপরেও ঈদ উপলক্ষে ছাদে ওঠে।
“আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, যাত্রীদের গায়ে হাত বুলিয়ে বোঝাতে, যেন তারা ছাদে না ওঠেন।” এর আগে বেলা পৌনে ৩টায় স্টেশনে অপেক্ষমাণ সুবর্ণ এক্সপ্রেসের একটি বগিতে ওঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী।

এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস 