News Bangla 24 BD | ‘দেশের যা কিছু অর্জন আওয়ামী লীগ এনেছে’ - News Bangla 24 BD
News Head
 রয়টার্সের অনুসন্ধান রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল

‘দেশের যা কিছু অর্জন আওয়ামী লীগ এনেছে’


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘এদেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগই এনে দিয়েছে। আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক।’

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের হাতে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করতে হবে।’

এ সময় দেশবাসীর প্রতি আওয়ামী লীগকে আবারো দেশসেবা করতে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ দেশের অগ্রগতি এনে দিয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কেবল আওয়ামী লীগই পারে। জাতি যেন তা মনে রাখে।’

দলীয় নেতা-কর্মীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘মানুষের সেবা করুন। কী পেলাম, কী পেলাম না, সেটি বড় কথা নয়। দেশকে, মানুষকে কী দিতে পারলাম, সেটিই বড় কথা।’

দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘যারা তখন লিখেছিল বঙ্গবন্ধু সফল বিপ্লবী, দক্ষ সংগঠক, কিন্তু ভালো শাসক নন, তারা হয়ত স্বাধীনতাবিরোধী ছিল, না হয় স্বাধীনতা বিরোধীদের দোসর হিসেবে কাজ করেছিল।’

তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কিন্তু আমি জানি, বাংলাদেশের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার পরাজিত শক্তি, তাদের পদলেহনকারী ও দালালদের অভাব নেই। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা ষড়যন্ত্র করবেই।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের জন্য যা যা করা দরকার করে গিয়েছিলেন। তিনি যদি আর পাঁচটি বছর বেঁচে থাকতে পারতেন, তাহলে তখনই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হতো। এদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগই এনে দিয়েছে। এই সংগঠনই বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রযাত্রার পথ দেখাচ্ছে। আওয়ামী লীগ ও বাংলাদেশ একে অপরের পরিপূরক।’

এ সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অ্যাডভোকেট সাহারা খাতুন, কর্নেল (অব.) ফারুক খান, মাহবুব-উল-আলম হানিফ, হাছান মাহমুদ, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মৃণাল কান্তি দাস, আফজাল হোসেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের আবুল হাসনাত, শাহে আলম মুরাদ, সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ