News Bangla 24 BD | মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতেই হবে: কাদের - News Bangla 24 BD
News Head
 ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার

মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতেই হবে: কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। পথে ভোগান্তি কম হওয়ায় মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে। এসময় সেতুমন্ত্রী রংপুরে ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান। যাত্রীদেরও জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে না ওঠার পরামর্শ দেন তিনি।

সাংবাদিকরা সেতুমন্ত্রীকে প্রশ্ন করেন পরিদর্শন ও সঙ্গে থাকা গণমাধ্যমের গাড়ির চাপে জনদুর্ভোগ আরও বাড়ে কি না?

এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতেই হবে।

প্রায় সব রুটেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ