News Bangla 24 BD | ঈদে বাড়ি ফেরার পথে রংপুরে প্রাণ গেল ১৭ জনের - News Bangla 24 BD
News Head
 ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার

ঈদে বাড়ি ফেরার পথে রংপুরে প্রাণ গেল ১৭ জনের


রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। হতাহতদের নাম ও পরিচয়র তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।

শনিবার ভোরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের কলাবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে রংপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের উপরে বসে প্রায় ৩০-৩৫ জন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। শনিবার ভোর পৌণে ৫টার দিকে উল্লেখিত এলাকায় পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও ৫ জন মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত ৮ জনকে পীরগঞ্জসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ