News Bangla 24 BD | বাস লঞ্চ-ট্রেনের ছাদে গ্রামে ফিরছে মানুষ, প্রশাসন নির্বিকার - News Bangla 24 BD
News Head
 ৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির স্কুলছাত্রকে গুলির ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার

বাস লঞ্চ-ট্রেনের ছাদে গ্রামে ফিরছে মানুষ, প্রশাসন নির্বিকার


নাড়ীর টানে ঈদযাত্রায় জীবনের ঝুঁকি নিয়েই গ্রামের দিকে ছুটছে মানুষ। বাস, ট্রাক, ট্রেন ও লঞ্চের ছাদে করে যাচ্ছে। এমন ঝুকিঁপূর্ণ ভ্রমণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, এরপরেও বাসের বা ট্রেনের ছাদে যাতায়াত কমছে না বরং বেড়েই চলেছে। অনেক সময় দেখা যায় বাসের ভেতরে আসন খালি থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বাসের ছাদে যাতায়াত করছে। কারণ, বাসের ছাদে গেলে ভাড়া কম। এরপর ভ্যাপসা গরম থেকেও কিছুটা রক্ষা পাওয়া যায়।

এক্ষেত্রে প্রশাসন এবং গাড়ির মালিক সমিতি চেষ্টা করেও ছাদে যাতায়াত বন্ধ করতে ব্যর্থ। কারণ ছাদে যারা যাতায়াত করে তাদের বেশির ভাগই শ্রমিক ও দিনমজুর। টাকা কম দিতে চায়। আর এ কারণে তাদের বাসে যাতায়াতের সুযোগও দেয় বাস মালিকরা।

এমন ঝুঁকিপূর্ণ ভ্রমণেই দেশে উত্তরাঞ্চলীয় রংপুরের কাছে একটি মহাসড়কে শনিবার ভোরবেলা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৭ জন নারী-পুরুষ নিহত হয়েছে।

নিহতরা প্রায় সবাই গার্মেন্টস শ্রমিক, ঈদের ছুটিতে তারা গ্রামে বাড়িতে যাচ্ছিল এবং কিছু অর্থ সাশ্রয়ের উদ্দেশ্যে মালবাহী ট্রাকটিতে চড়েছিল বলে জানা যাচ্ছে।

অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৮ জন। শনিবার দুপুরে উপজেলার মৌচাক হাইড্রো অক্সাইড লিমিটেড নামক পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে।

দেশে বাস-ট্রেনের ছাদে কিংবা পণ্যবাহী যানবাহনে চড়ে চলাচলের প্রবণতা নতুন নয়।

বিশেষ করে ঈদের মতো উৎসবের মৌসুমে যখন বিভিন্ন গন্তব্যে মানুষের চলাচল অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন এই প্রবণতাটা বেড়ে যায়, যার ফলাফল হিসেবে প্রায় প্রতিবছরই দেখা যায় ঈদের মৌসুমে এমন প্রাণঘাতী সব সড়ক দুর্ঘটনা।

রংপুরের পীরগঞ্জ থানার পুলিশ বলছে, শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের কলাবাগান নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকের মালামালের উপর ২৫ থেকে ৩০ জন মানুষ বসে ছিল দূরপাল্লার যাত্রী হিসেবে, ট্রাক উল্টে গেলে এই মানুষগুলো সিমেন্টের বস্তায় চাপা পড়ে এবং ঘটনাস্থলে ১২ জন প্রান হারায়, হাসাপাতালে নেয়ার পর মারা যায় আরো ৫ জন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলছিলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ওই ট্রাকের আরো আট জন যাত্রী ভর্তি রয়েছে।

রংপুরের সাংবাদিক একেএম মঈনুল হক বলছিলেন, ঈদের মতো লম্বা ছুটির সময়টায় পরিবহন স্বল্পতার কারণে দূরপাল্লার যাত্রীদের পণ্যবাহী যানবাহনে ওঠানোর প্রবণতা নিয়মিতই দেখা যায়।

তিনি বলছিলেন, গত কয়েকদিন ধরেই তিনি দেখতে পাচ্ছেন উত্তরাঞ্চল অভিমূখে যাওয়া প্রতিটি বাস ট্রেনেরই ছাদে বোঝাই যাত্রী থাকছে।

দেশে ঈদসহ বিভিন্ন বড় উৎসবের সময় যখন ঘরে ফেরা মানুষের সংখ্যা বেড়ে যায় তখন পরিবহণ খাতে এই অনিয়মগুলো প্রকট হয়ে দেখা দেয়।

এমনকি সরকারের পরিচালিত যানবাহনগুলোতেও এটা ঘটতে দেখা যায়।

শনিবারও বেশ কটি জাতীয় দৈনিকে এমন ছবি ছাপা হয়েছে যেখানে দেখা যাচ্ছে সরাসরি রাষ্ট্র পরিচালিত ট্রেনগুলোতে পর্যন্ত ছাদে যাত্রী বোঝাই করে নেয়া হচ্ছে।

সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের অবশ্য আজ টেলিভিশনে দেয়া এক বক্তব্যে জনগণকে বাস ট্রেন বা লঞ্চের ছাদে না চলার জন্য আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন দেশটির পুলিশ প্রধানও।

রংপুরের ওই দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রাকটিতে কেন যাত্রী তোলা হয়েছিল এবং দীর্ঘ যাত্রার মধ্যেও সেটা কেন কর্তৃপক্ষের নজরে পড়ল না – তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ