এত দিন অন্যের ঈদের বাজার করতে সহায়তা করেছেন রাজধানীর চাঁদনী চকের একটি পোশাকের দোকানের বিক্রয়কর্মী মো. মাহবুব। দোকানে একটানা দায়িত্ব পালনের পর আজ রোববার তাঁর মিলেছে ছুটি। আজ নতুন পোশাক কিনতে সপরিবারে বের হয়েছেন নিউমার্কেটে। কোলে তাঁর দুই বছরের শিশু আর সঙ্গে স্ত্রী। মো. মাহবুব বলেন, ‘দোকানে কাজ করি বইলা সারা বছর তো মানুষের কাপড় কিনে দিতে সহায়তা করি, আজ বাইর হইছি পরিবারের লাইগ্যা। সবার জন্য কাপড় কিনছি। খুব ভালো লাগতাছে।’
আজ চাঁদ দেখা গেলে কাল সোমবার পবিত্র ঈদুল ফিতর। আর তার ঠিক আগের দিন আজ রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি ঘুরে দেখা গেছে বিভিন্ন দোকানে দোকানে এখনো জমজমাট কেনাকাটা চলছে। মানুষের ভিড় ঠেলে দোকানে ঢুকতে হচ্ছে। ঈদের কেনাকাটা করতে আসা মানুষদের কারণে এসব এলাকাতে যানজট চোখে পড়েছে। বিক্রেতারা জানালেন, আজকে চাঁদরাত ধরে ঢাকা ও আশপাশের এলাকার লোকজন ঈদের বাজার করতে এসেছেন। কেনাকাটা চলবে গভীর রাত পর্যন্ত।
আজ বিপণিবিতানগুলোতে আসা ক্রেতাদের মধ্যে অনেকেই ছিলেন খেটেখাওয়া মানুষ। মাসজুড়ে কাজে ব্যস্ত থাকায় এঁদের ফুরসত মেলেনি। আজ একেবারে শেষ মুহূর্তে সময় পেয়ে ছুটেছেন সাধ্য অনুযায়ী শখ মেটাতে। আনন্দের উৎসবকে বর্ণিল করে তুলতে।
নিউমার্কেটে কথা হয় কামরাঙ্গীরচর চর এলাকার বাসিন্দা একটি প্লাস্টিক সামগ্রী তৈরি পণ্যের কারখানায় কর্মরত মো. মাসুদের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদের ছুটি আজকেই পাইলাম। তাই পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছি। পরিবারের সবার জন্যই কিছু না কিছু কিনছি।’নিউমার্কেটের ডায়মন্ড ফ্যাশনে কথা হয় দোকানের বিক্রয়কর্মী আকরাম হোসেনের সঙ্গে। তাঁর চোখে ঘুম ঘুম ভাব। তিনি জানালেন, গত কয়েক দিন গভীর রাত পর্যন্ত খোলা রাখার কারণে ঠিকমতো ঘুমাতে পারেননি। তবে বিক্রি ভালো হওয়ায় দোকানের মালিক তাঁর ওপর খুশি বলে জানান তিনি।
নিউ সুপার মার্কেটের নূর ফ্যাশন হাউসের বিক্রয় কর্মী রুহুল আমিন বললেন, এখন মূলত ঢাকার স্থায়ী বাসিন্দা ও ঢাকার আশপাশের জেলার বাসিন্দারা কেনাকাটা করছেন। কেনাকাটা চলবে গভীর রাত পর্যন্ত। এরপর ফজরের নামাজের আজান দেওয়ার পরপর তাঁরা দোকান থেকে বাড়িতে যাবেন। তাঁদের আশা, এই রাতে প্রচুর মানুষ তাঁদের দোকানে আসবেন ও কেনাকাটা করবেন।
প্রেসিডেন্ট পার্ক নামের ব্যাগ ও লাগেজের দোকানে কথা হয় দোকানটির ব্যবস্থাপক আব্বাস উদ্দিনের সঙ্গে। তিনি জানান, গত কয়েক দিনে সবচেয়ে বেশি মানুষ দোকানে কেনাকাটা করতে এসেছেন। আজকেও তাঁরা ভালো সাড়া পাচ্ছেন।
ধানমন্ডি হকার্স মার্কেটে গিয়ে দেখা গেছে সেখানের প্রায় প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড়। এখানে ঈদের কেনাকাটা করতে এসেছেন খিলগাঁও এলাকার বাসিন্দা সজীব করপোরেশনের কর্মী সাইদুর রহমান। পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তিনি বলেন, ঈদের পরদিন গ্রামের বাড়িতে যাব, তাই সবার জন্য পোশাক কিনছি।

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার
পূর্বাচলে হচ্ছে ৪ থানা, দায়িত্বে থাকবে ৬ হাজার পুলিশ: আইজিপি
‘যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজেদেরই কয়েকবার ক্ষমা চাওয়া উচিত’: সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে 