News Bangla 24 BD | বান্দবানের লামায় সড়ক দুর্ঘনায় শিশুসহ ৮জন নিহত - News Bangla 24 BD
News Head
 বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী গাজীপুরে সরকারি কর্মকর্তার ছদ্মবেশী প্রতারক রুবেল গ্রেপ্তার, মালামাল উদ্ধার গাজীপুরে ধান গবেষণা কার্যক্রম ঘুরে দেখলেন ১৮ দেশের এনডিসি প্রতিনিধি দল এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে পাঁচ হাজার আনসার টঙ্গীতে র‌্যাবের অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ১১ ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৯৪৩

বান্দবানের লামায় সড়ক দুর্ঘনায় শিশুসহ ৮জন নিহত


বান্দবানের লামায় চাঁদের গাড়ি (জিপ) দুর্ঘনায় চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পর্যটন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিরিঞ্জা পর্যটন এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলীকদম থেকে যাত্রী নিয়ে চকরিয়া যাওয়ার পথে মিরিঞ্জায় পর্যটন এলাকায় জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন মারা যায়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে লামা ও চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আটজনের বেশি হবে। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ