News Bangla 24 BD | ইজতেমার দ্বিতীয় ধাপ : অংশ নিচ্ছে ১৬ জেলার মুসল্লি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইজতেমার দ্বিতীয় ধাপ : অংশ নিচ্ছে ১৬ জেলার মুসল্লি


টঙ্গীর তুরাগ নদীর তীরে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় ঢাকাসহ ১৬টি জেলার মুসল্লিরা অংশ নিবেন। এর জন্য ইজতেমা ময়দানকে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে।

দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় যোগ দিতে তাবলিগ জামাতের মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ইজতেমা ময়দানের গেইটে আসেন মো. নূরুল ইসলাম (৭০) এবং তাদের তাবলিকের সাথীরা।

তিনি জানান, ঢাকার দোহার থানার ঝানকি এলাকা থেকে ৪৫ জনের একটি জামাতের সঙ্গে তিনি এসেছেন। ইজতেমা মাঠে আসার জন্য তারা সকাল ৭টার দিকে রওয়ানা হন।

দ্বিতীয় ধাপের ইজতেমায় যোগ দিতে ময়দানে এসেছেন ফরিদপুরের নগরকান্দা থানার ফুলসুতি এলাকার ইদ্রিস আলী (৬০)। তিনি জানান, পেশায় তিনি কৃষক। এলাকা থেকে ৩০ জনের একটি জামাতের সঙ্গে তিনি বুধবার দুপুর ১২টার দিকে রওয়ানা হয়ে ময়দানে পৌঁছেছেন রাত সাড়ে ৮টার দিকে। তিনি এ পর্যন্ত ৮বার বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন।

রাজশাহীর দূর্গাপুরের হরিরামপুর এলাকার মো. লুৎফর রহমান ৬০ জনের জামাতের সঙ্গে এসেছেন।বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে বাসে ওঠেন এবং ময়দানে পৌঁছেন আজ সকালে।

এমনিভাবে বাস, ট্রাক, পিকআপ, ট্রেন ইত্যাদি যানবাহনে করে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা স্থলে আসছেন। ইজতেমা গেটে নেমে যার যার মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র মাথায়, কাধে নিয়ে ইজতেমা মাঠের নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিচ্ছেন।

দ্বিতীয় ধাপে যে ১৬টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন : দ্বিতীয় ধাপের ইজতেমায় মুসল্লিদের জন্য জেলা ওয়ারি ময়দানকে ২৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। এতে ১৬টি জেলার মুসল্লিগণ অংশ নেবেন। এর মধ্যে- ১নং থেকে ৭ নং খিত্তায় ঢাকা জেলার বাকি এলাকা, ৮নং খিত্তায় ঝিনাইদহ, ৯ ও ১১ নং খিত্তায় জামালপুর, ১০ নং খিত্তায় ফরিদপুর, ১২ ও ১৩ নং খিত্তায় নেত্রকানা, ১৪ ও ১৫ নং খিত্তায় নরসিংদী, ১৬ ও ১৮ নং খিত্তায় কুমিল্লা, ১৭ নং খিত্তায় কুড়িগ্রাম, ১৯ ও ২০ নং খিত্তায় রাজশাহী, ২১ নং খিত্তায় ফেনী, ২২ নং খিত্তায় ঠাকুরগাঁও, ২৩ নং খিত্তায় সুনামগঞ্জ, ২৪ ও ২৫ নং খিত্তায় বগুড়া, ২৬ ও ২৭ নং খিত্তায় খুলনা, ২৮ নং খিত্তায় চুয়াডাঙ্গা এবং ২৯ নং খিত্তায় পিরোজপুর জেলা।

আগামী ১৮ জানুয়ারি দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।

এ বিভাগের অন্যান্য সংবাদ