কালীগঞ্জ বেগবতি নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে জরিমানা
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুুর গ্রামে বেগবতি নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় নদী থেকে বড় বাধ অপসারন ও বাঁধের বাশ, জাল জব্দ করা হয়। ইকবাল হোসেন বলরামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ইউএনও ছাদেকুর রহমান জানান, নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা অপরাধ। তিনি বলেন অভিযোগ পাওয়ার পর নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বেগবতি নদীতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় বড় বাধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এরপর বাঁধ দিয়ে মাছ ধরার দায়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমান ও বাঁধের বাশ ও জাল অপসারন করা হয়। তিনি জানান, চিত্রা, বেগবতিসহ অন্য নদীতেও এই অভিযান চালানো হবে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 