News Bangla 24 BD | লন্ডনের ক্যামডেন মার্কেটে ভয়াবহ আগুন - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

উত্তর লন্ডনের ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর গার্ডিয়ানের।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। মার্কেটটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। এক হাজরেরও বেশি দোকান রয়েছে ওই মার্কেটে।

দমকল বাহিনী লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায় না।

সামাজিক মাধ্যমে অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়ে পড়েছে। মার্কেটের কাছের একটি গিটারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রোববার মধ্যরাত ১২টা ১০ মিনিটে ক্যামডেন লক মার্কেট থেকে অগ্নিকাণ্ডের খবর জানিয়ে তাদের সাহায্য চাওয়া হয়। ইতোমধ্যেই সেখানে লন্ডন ফায়ার ব্রিগেডের কর্মীরা উপস্থিত হন। পুলিশ জানিয়েছে, তাদের কাছে হতাহতের কোনো খবর এখনও পৌঁছায়নি। তারা পুরো পরিস্থিতি জানার চেষ্টা করছেন।

দমকলের এক কর্মী জানিয়েছেন, এখন পর্যন্ত সেখানে কেউ আহত হয়নি। দমকলের কর্মীরা এখনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

এর আগে ২০০৮ সালে লন্ডনের জনপ্রিয় ক্যামডেন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ