বঙ্গভবনে দেখা হলো প্রধান বিচারপতি-ওবায়দুল কাদেরের
রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে দেখা হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তবে ওবায়দুল কাদের বলছেন, প্রধান বিচারপতি যে বঙ্গভবনে ছিলেন সেটা তিনি আগে জানতেন না।
সোমবার দুপুরে কাদের বঙ্গভবনে গেলে সেখানে তার সঙ্গে দেখা হয় প্রধান বিচারপতির।
বঙ্গবভবন সূত্র দাবি করেছে, জন্মাষ্টমীর অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে যোগ দিতে বঙ্গভবনে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণের নানা দিক নিয়ে চলমান বক্তব্য-পাল্টা বক্তব্যের মধ্যে এরআগে শনিবার প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছিলেল ওবায়দুল কাদের।
সোমবার বঙ্গভবন থেকে বেরিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘‘মহামান্য রাষ্ট্রপতি সব সময় তার এলাকায় ‘বাই রোড’ যেতে পারেন না। তিনি সব সময় এ কথা দুঃখ করে বলেন। আমরা উনার এলাকার রাস্তা তৈরির যে কাজ করছি সে বিষয়ে কথা বলতে এসেছি। কথা প্রসঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে পর্যবেক্ষণ আছে, সে বিষয়ে পার্টির বক্তব্য তাকে জানিয়েছি। তার সঙ্গে কিছু কথা হয়েছে।’’
ওবায়দুল কাদের বলেন, ‘যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক প্রধান বিচারপতি তিনিই নিয়োগ দেন তাকে আমি বিষয়টি জানিয়েছি। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে আমার যে আলোচনা হয়েছে সেখানে রায়ের পর্যবেক্ষণের বিষয়ে আমাদের পার্টির বক্তব্য রাষ্ট্রপতির কাছে বলেছি।’
প্রধান বিচারপতি বঙ্গভবনে এসেছেন, তার সঙ্গে আপনার দেখা হয়েছে কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তার সঙ্গে আমার দেখা হয়নি। এখানে যে অনুষ্ঠান আছে আমার জানা ছিল না।’
সরকার রায়ের বিষয়ে রিভিউ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আলোচনা আরও চলবে। আলোচনা শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করা যাবে না।’
২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্টের রায়ে অবৈধ হয় সংবিধানের সংশোধনী। চলতি বছরের ৩ জুলাই ওই রায় বহাল রাখেন আপিল বিভাগ। আপিল বিভাগের সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১ আগস্ট।
পূর্ণাঙ্গ রায়ে যেসব পর্যবেক্ষণ এসেছে তার বেশ ক’টি দিক নিয়ে আপত্তি তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৯ দিন পর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছ থেকে জাতীয় সংসদের হাতে দেয়া ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দ্বিমত থাকলেও সরকার এ রায়ের প্রতি শ্রদ্ধাশীল।
মন্ত্রী আরও বলেন, ‘আমরা যেহেতু এই রায়ে সংক্ষুব্ধ তাই আমরা নিশ্চয়ই চিন্তা-ভাবনা করছি যে, এই রায়ের রিভিউ করা হবে কি না। আমরা এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। কারণ রায়ের খুঁটিনাটি বিষয়গুলো এখনও নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
আওয়ামী লীগ সংবিধানের ষোড়শ সংশোধনীর পক্ষে থাকলেও বিএনপি রয়েছে তা বাতিলের পক্ষে।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 