সরকারি কর্মচারীদের চলতি মাসের বেতন ২৯ আগস্ট
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন-ভাতা ২৯ আগস্ট পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কর্মকর্তাদের ক্ষেত্রে আগস্টের বেতন পেতে দেরি হতে পারে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আগস্ট মাসের পেনশনের অর্থ ২৯ আগস্ট প্রদান করা হবে।
রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী মাসের ১৫ তারিখের পর কোনো উৎসব থাকলে ওই মাস শেষ হওয়ার আগেই নন-গেজেটেড এবং নন-কমিশন্ড কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়।
তবে দশম গ্রেড থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে আগস্ট মাসের বেতন পেতে কিছুটা দেরি হতে পারে। সাধারণত কর্মকর্তাদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় এবং মোবাইল মেসেজের মাধ্যমে প্রাপককে তা জানিয়ে দেওয়া হয়।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 