News Bangla 24 BD | ১৫ই আগষ্ট মানব সভ্যতার ইতিহাসের এক কলংকিত দিন : কামরান - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

১৫ই আগষ্ট মানব সভ্যতার ইতিহাসের এক কলংকিত দিন : কামরান


সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ১৫ই আগষ্ট মানব সভ্যতার ইতিহাসের এক কলংকিত দিন। এই দেশ আমাদেরকে কেই ভিক্ষা দেয়নি, আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। যার জন্য এই দেশ স্বাধীন হয়েছে, আমরা সেই পিতাকেই হত্যা করে ফেলেছি, আমরা হতভাগা জাতি। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনা আজ তা বাস্তবায়ন করছেন। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নপূরনে কাজ করতে হবে।

সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগেসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাইফুর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহযোগী সদস্য ফাহাদ মারুফ।

সভায় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, কোষাধক্ষ্য মেহেদী কাবুল, সাধারণ সদস্য তাওহিদুল ইসলাম, মবরুর আহমদ সাজু, তাওহীদ হোসেন রাসেল, সহযোগী সদস্য আলতাফুর রহমান আনছার।

সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে স্বাধীন সার্বভৌম এই দেশে তাদের বসবাস করার কোন অধিকার নেই। তাই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের উন্নয়নে সবাইকে একযুগে কাজ করতে হবে।
১৯৯৪ সালে লিখা মুহিত চৌধুরী তাঁর নিজের একটি কবিতা আবৃতি করে বলেন- ‘বঙ্গবন্ধু একজন কবি ছিলেন এবং আর তাঁর কবিতার ছিল বাংলাদেশ’।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ, ক্লাবের সাধারণ সদস্য খছরুজ্জামান পারভেজ, মাসুদ আহমদ রনি, শহিদুর রহমান জুয়েল, সেলিম আহমদ, এম এ ওয়াহিদ চৌধুরী, সহযোগী সদস্য- শ্রী আশীষ দে, সাংবাদিক রথীন্দ্র লাল দাস,যীশু আচার্য্য, কামরুল ইসলাম মাহি, মাহফুজুর রহমান, ইমরান আহমদ ইমন, মিফতাহ উদ্দিন, আসাদ চৌধুরী, ইমরান ইমন, ফখরুল ইসলাম সোহাগ, সৈয়দ রাসেল আহমদ, আব্দুল আলীম, সৈয়দ উবায়দুর রহমান, সমাজকর্মী মুসলিম আলী, জমসের আলী প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য মাওলানা রুহুল আমিন নগরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ