বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। এ সরকারের মেয়াদে তাদের ফিরিয়ে আনার বিষয়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এসব এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। সে দিন খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো।
সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করছেন। এ ভুয়া জন্মদিন পালন করে সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে। তার ম্যারেজ সার্টিফিকেট ও পাসপোর্টে ১৫ আগস্ট জন্মদিন নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার যে কমিটি কাজ করছে, আমি সেই কমিটির সদস্য।
সরকার খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালের পাশে জঙ্গি সন্দেহ ঘিরে রাখার বিষয়ে মন্ত্রী বলেন, ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সোয়াতসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 