News Bangla 24 BD | বন্যা মোকাবেলায় সরকার সক্ষম: অর্থমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

বন্যা মোকাবেলায় সরকার সক্ষম: অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বন্যার কারণে দেশে যে বিপত্তি হচ্ছে, তা খুবই সাময়িক। সরকার অতি সহজেই সংকট মোকাবেলায় সক্ষম হবে। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংকের সঙ্গে প্রাণ ডেইরির এক চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আকস্মিক বন্যার কারণে সাময়িক অসুবিধা হচ্ছে। চালের দাম বেড়ে গেছে। এ জন্য সামনে অনেক চাল আমদানি করতে হবে। এতে অনেক ব্যয় বেড়ে যাচ্ছে। তবে দেশের মানুষের জন্য সরকার উচ্চ ব্যয়েই চাল আমদানি করবে।

মন্ত্রী বলেন, ‘একটি রাষ্ট্রে ১০-১২ বছর ধরে প্রবৃদ্ধি হলে ওই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা থাকে না। আমরা আট বছর ধরে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছি। আগামী দুই বছর ক্ষমতায় থাকব এবং প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ