News Bangla 24 BD | দীপন হত্যা: প্রতিবেদন জমা ২১ সেপ্টেম্বর - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

দীপন হত্যা: প্রতিবেদন জমা ২১ সেপ্টেম্বর


প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফজলুর রহমান বুধবার নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে গেছে।

ঢাকার মহানগর হাকিম গোলাম নবী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করে দেন।

আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন জানিয়েছেন, এ নিয়ে প্রতিবেদন দাখিলে মামলার তদন্ত কর্মকর্তা মোট ১৯ বার সময় পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ