News Bangla 24 BD | ‘ট্রাফিক আইন ভেঙ্গে উল্টোপথে গাড়ি নিলেই ব্যবস্থা’ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

‘ট্রাফিক আইন ভেঙ্গে উল্টোপথে গাড়ি নিলেই ব্যবস্থা’


বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘শব্দ দূষণ ও হাইড্রলিক হর্ন বন্ধে করণীয়’ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।।

এসময় তিনি বলেন, “আমাদের কঠোর অবস্থানের পরও এখনও অনেক ক্ষেত্রে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তথাকথিত প্রভাবশালী মহল এখনো উল্টোপথে গাড়ি চালাতে চায়। এতে পুলিশ বাধা দিলে তাদেরকে নাজেহাল করার অপপ্রয়াস আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি। কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা না করে আমরা আমাদের পেশাদারিত্ব পালন করে যাচ্ছি।”

পরিচয় যাই হোক, ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টোপথে গাড়ি নিয়ে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, “কয়েক সপ্তাহ আগে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিডিয়াতে স্পষ্টভাবে বলেছেন, কোনো মন্ত্রী-এমপির গাড়িও উল্টাপথে চলতে পারবে না। যদি আইন অমান্য করেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”

উল্টোপথে গাড়ি চলাচলে বাধা দিলে পুলিশকেও যে নাজেহাল হতে হয়, সে কথাও সংবাদ সম্মেলনে বলেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার বলেন, “আমি বিনয়ের সাথে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, পরিচয় যাই হোক, ট্রাফিক আইন ভায়োলেশন করলে, উল্টোপথে গেলে, সিগন্যাল ভায়োলেশন করলে, অবৈধ পার্কিং করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।” তবে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ‘রাতারাতি’ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আছাদুজ্জামান মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ