মধ্যস্থতা করা নির্বাচন কমিশনের কাজ নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্থতা করা নির্বাচন কমিশনের কাজ নয়। অনেক বিদেশি, এনজিও দুই দলের সঙ্গে মধ্যস্ততা করার চেষ্টা করেছে। কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের কারও কাছে যাওয়ার দরকার নেই। ইসি একটি স্বাধীন সত্তা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন সিইসি।
নুরুল হুদা বলেন, তারা তাদের নেওয়া শপথ দৃঢ়ভাবে পালন করবেন। যত চাপ আসুক, নতি স্বীকার করবেন না। সিইসি বলেন, নির্বাচনের সময় কী ধরনের সরকার থাকবে- সে ব্যাপারে কমিশনের কোনো ভূমিকা নেই। ইসি একটি টেকনিক্যাল প্রতিষ্ঠান। সরকার যে নির্বাচন পদ্ধতি সেট করে দেয় সেভাবেই নির্বাচন আমাদের করতে হয়। এক সময় ছিল ‘ইয়েস-নো’ ভোট। সেই সময়কার কমিশনই সেভাবেই ভোট করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় যে পদ্ধতি ছিল, তারা সেটা করেছে। কাজেই সব কিছু নির্ভর করে সরকার কোন ধরনের পরিবেশ সেট করে দেয় তার উপর।
সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে গণমাধ্যমের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ শুরু হয়। শেষ হয় বেলা পৌনে একটায়। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আজকের সংলাপে টেলিভিশন, রেডিও ও অনলাইন সংবাদমাধ্যমের মোট ৩৪ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।
গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে ইসির প্রথম দিনের সংলাপ হয়। এদিন বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করে ইসি। সংলাপে আমন্ত্রিত ৩৬ জনের মধ্যে অংশ নেন ২৬ জন।
প্রথম দিনের সংলাপে অংশ নেওয়া গণমাধ্যমের প্রতিনিধিরা বলেন, একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ইসিকে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন প্রধান দুই দলের মধ্যে সমঝোতা। তবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, ‘না’ ভোট প্রবর্তনসহ কয়েকটি বিষয়ে পক্ষে-বিপক্ষে মত দেন গণমাধ্যমের প্রতিনিধিরা।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 