News Bangla 24 BD | বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

আজ বৃহস্পতিবার যাত্রীসংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুটি নিয়মিত হজ ফ্লাইট বাতিল করেছে। যে দুটি ফ্লাইট বাতিল হয়েছে, সেগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভোর ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও বেলা ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩।

বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয় গত ২৪ জুলাই। শুরুর দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ২০ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৯টি হজ ফ্লাইট বাতিল বা সময় পেছানো হয়েছে। এর মধ্যে বিমানেরই ২৫টি ফ্লাইট বাতিল হলো।

আজকের হজ ফ্লাইট বাতিল হওয়ার ব্যাপারে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, হজযাত্রীসংকটের কারণে আজকে বিমানের দুটি নিয়মিত ফ্লাইট বাতিল হয়েছে। এভাবে ফ্লাইট বাতিলের কারণে বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে হজ কার্যালয় জানিয়েছে, এ বছর হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৪২২ জনের ভিসা হয়ে গেছে। অর্থাৎ, ৪ হাজার ৭৭৬ জনের পাসপোর্ট জমা হয়নি। এরা সৌদি আরবে হজে যেতে ভিসা পাবেন না।

সৌদি আরবে হজে যেতে আজ হজযাত্রীদের পাসপোর্ট বাংলাদেশের সৌদি দূতাবাসে জমা দেওয়ার শেষ দিন। তাই আজকের মধ্যেই সব পাসপোর্ট জমা পড়তে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ