আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রতিদিন ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহনের টার্গেট নিয়ে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলকর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে আসন্ন ঈদ উপলক্ষে বাস্তবায়ন কৌশলসহ কর্মপরিকল্পনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মুবিজুল হক এ তথ্য জানান। আর ফিরতি টিকিট দেওয়া হবে ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত।
মন্ত্রী জানান, ১৮ তারিখে পাওয়া যাবে ২৭ আগস্টের টিকিট, ১৯ তারিখে পাওয়া যাবে ২৮ আগস্টের টিকিট, ২০ তারিখ পাওয়া যাবে ২৯ আগস্টের টিকিট, ২১ তারিখ পাওয়া যাবে ৩০ আগস্টের টিকিট এবং ২২ তারিখ পাওয়া যাবে ৩১ আগস্টের টিকিট।
মন্ত্রী আরো বলেন, কালোবাজারে টিকিট বিক্রি ঠেকাতে আনসার, পুলিশ, র্যাব ও রেলপুলিশ সমন্বিতভাবে কাজ করবে। টিকিট বিক্রির জন্য কমলাপুরে মোট ২৩টি কাউন্টার থাকবে। এর মধ্যে দুটি কাউন্টার থাকবে শুধু নারীদের জন্য। আন্তনগর ট্রেন চলাচল করবে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 