ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে গেছে রক্তনালীতে টিউমারে আক্রান্ত মুক্তামণি।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময়ে তাকে ৫০৮ নম্বর কেবিনে নেওয়া হয়।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ভালো ব্যবহারের কারণে আইসিইউ ছাড়তে চায়নি মুক্তামণি। মুক্তামণির বাবা মোহাম্মদ ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে বুধবার সকালে মুক্তামণির ডান হাতের ক্ষত স্থানে ড্রেসিং করা হয়। আগামী সপ্তাহের প্রথম দিকে মুক্তামণির ক্ষতস্থানে দ্বিতীয় পর্যায়ে অস্ত্রোপচার (স্কিন গ্রাফটিং) করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের চিকিৎসকেরা।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ‘মুক্তামণির শারীরিক অবস্থা ভালো রয়েছে। তাকে কেবিনে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে স্কিন গ্রাফটিং (নতুন চামড়া বসানোর প্রক্রিয়া) শুরুর আশা করছি। তার দেহে একাধিক অস্ত্রোপচার করার প্রয়োজন হবে।’
উল্লেখ্য, গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, সার্জারি ও অ্যানেসথেসিয়াসহ এক দল বিশেষজ্ঞ চিকিৎসক মুক্তামণির ডান হাতে অস্ত্রোপচার করে তিন কেজি অতিরিক্ত মাংস (টিউমার) অপসারণ করেন।
এর আগে গত ১১ জুলাই মুক্তামণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 