শনিবার পর্যন্ত বাংলাদেশের হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করার সময় বাড়িয়েছে সৌদি আরব।
আজ শুক্রবার হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম একথা জানান।
তিনি বলেন, যারা এখনও আবেদন করেননি, শনিবারও তাদের আবেদন গ্রহণ করা হবে। আমাদের ভিসা আবেদনের মেয়াদ গতকাল শেষ হয়ে গিয়েছিল। আগামী সোমবার পর্যন্ত সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। তারা জানিয়েছে শনিবারও আবেদন নেবে। তবে রোববার তারা আবেদন নেবে না এমন কথা বলেনি। এতে আমরা ধরে নিয়েছি, তারা আমাদের আবেদন গ্রহণ করেছে।
বাংলাদেশের হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, সোমবার পর্যন্ত ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। গতকাল তারা মেইলে জানিয়েছে, আগামীকাল পর্যন্ত তারা আবেদন জমা নেবে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। গতকাল বৃহস্পতিবার নির্ধারিত তারিখ পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪২২ জনকে ভিসা দিয়েছে সৌদি আরব দূতাবাস, আর কারও পাসপোর্ট তাদের হাতে ছিল না। অর্থাৎ, এখনও ৪ হাজার ৭৭৬ জনের ভিসা আবেদন করা বাকি।
চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩০ অগাস্ট হজ হতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৬ অগাস্ট এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে হজ ফ্লাইট চালাবে।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 