News Bangla 24 BD | বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকেই পুনর্বাসিত করবে সরকার: সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

বন্যায় ক্ষতিগ্রস্ত সকলকেই পুনর্বাসিত করবে সরকার: সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা লোক দেখানো ফটো সেশনের জন্য দুর্গত এলাকায় আসিনি। বন্যায় যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার সরকার তাঁদের সকলকেই পুনর্বাসিত করবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা দুর্গত হাওরে যায়নি। উপদ্রুত উপকূলে যাননি। পাহাড়ে গিয়েছিলেন, কিন্ত সেখানে নাটক করে ফিরে এসেছেন। বিএনপি আমাদের খালি দোষারোপ করে। আমরাতো খালি হাতে আসেনি। এসেছি ত্রাণ নিয়ে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে।

আজ শুক্রবার বেলা ১১টায় সৈয়দপুর স্টেডিয়ামের কাছে বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

বন্যার ভয়াবহ রূপ প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্মরণকালের নজিরবিহীন বন্যায় আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, আবাদি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যার পরবর্তী সময়ে অনেকেই এসেছেন দুর্গত এলাকায়। তাঁরা ভাষণ দিয়েছেন তালি পাওয়ার আশায়। কিন্ত তাঁদের হাত ছিল খালি। বন্যার্তরা কিছুই পায়নি। বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসিত না হওয়া পর্যন্ত আমরা তাঁদের পাশে থাকবো।

এসময় সেতুমন্ত্রীর সাথে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র, সাংসদ নাজমুল হক, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার, সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ প্রমুখ।

পরে সেতুমন্ত্রী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ