রিভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার : আইনমন্ত্রী
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউ আবেদনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণের অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘আমরা রায়ের সঙ্গে একমত পোষণ করি না। কিন্তু রায়কে শ্রদ্ধা করি।’
আইনমন্ত্রী বলেন, রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আপত্তিকর কথা যেগুলো এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত উগ্র প্রতিক্রিয়ায়, কোনো ভাষায় আদালত অবমাননা না হয়। প্রতিক্রিয়া দেখানো অন্যায় নয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ দুপুরে তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারের ১৮০ জন দুস্থ ও অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড 